NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ফাইনালে যাওয়ার পথে বড় হোঁচট খেলো অ্যাস্টন ভিলা


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৯:৩৯ এএম

ফাইনালে যাওয়ার পথে বড় হোঁচট খেলো অ্যাস্টন ভিলা

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট প্রায় নিশ্চিত করা অ্যাস্টন ভিলাকে এবার বড় হোঁচটই খেতে হলো। ইউরোপা কনফারেন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে অখ্যাত দল অলিম্পিয়াকসের কাছে ভিলা হেরে গেছে ৪-২ গোলে। ফাইনালে যাওয়ার পথে এই হার তাদের জন্য ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত।

অপরদিকে এই জয় বড় স্বপ্ন ছোঁয়ার পথে লম্বা লাফ গ্রিক সুপার লিগের ক্লাব অলিম্পিয়াকসের। এবার যদি তারা টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারে তাহলে ইউরোপীয় কোনো ক্লাব প্রতিযোগিতায় ফাইনালে খেলা দ্বিতীয় গ্রিক ক্লাব হওয়ার কীর্তি গড়বে অলিম্পিয়াকস।