NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এলপিএলের নিলামে তামিম-মুশফিকসহ বাংলাদেশের চার ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৪, ১০:৪২ পিএম

এলপিএলের নিলামে তামিম-মুশফিকসহ বাংলাদেশের চার ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। সব মিলিয়ে নিলামে অংশ নেবেন পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সেখানে বলা হয়েছে, স্থানীয় খেলোয়াড়দের বাইরে ২৪টি দেশের পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার নিলামের জন্য নাম দিয়েছেন। এলপিএলের গত আসরে ছিলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। গল টাইটানসে (বর্তমানে গল মারভেলস) ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। জাফনা কিংসের হয়ে খেলেছিলেন তাওহিদ হৃদয়।
কলম্বো স্ট্রাইকার্সের স্কোয়াডে ছিলেন শরিফুল ইসলাম। পাঁচজনের মধ্যে মিঠুন অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

 

এই পাঁচজনের বাইরে গত আসরে ডম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু অনুমতিপত্র না পাওয়ায় খেলা হয়নি তাঁর।

এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ, নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ঈশ সোধি ও মার্ক চ্যাপম্যান, ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার,  দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন, রিজা হেনড্রিকস, রাইলি রুশো, তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিদির এবং আফগানিস্তানের মুজিব উর রহমান, নূর আহমেদ ও ইব্রাহিম জাদরানের মতো ক্রিকেটার নাম দিয়েছেন।

 

টুর্নামেন্টটির পঞ্চম আসর শুরু হবে ১ জুলাই থেকে। ফাইনাল ২১ জুলাই।