NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এবার এক ফ্রেমে এফএস নাঈম ও আইশা খান


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:৪৭ পিএম

এবার এক ফ্রেমে এফএস নাঈম ও আইশা খান

গুণী নির্মাতা প্রসূণ রহমান। কিছুদিন আগেও তার নির্মিত প্রিয় সত্যজিৎ’নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। ওই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। সেই সিনেমার পর এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন প্রসূন রহমান।

সিনেমার নাম ‘শেকড়’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। প্রথমবারের মতো একসঙ্গে হচ্ছেন তারা।  তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা নানা কথা বললেও নির্মাতা মুখে কুলুপ এটেছেন।

 

তবে তিনি নিশ্চিত করেছেন ‘শেকড়’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সেটা নিয়েই আগামী ২ মে সংবাদ সম্মেলন রয়েছে, সেখানেই বিস্তারিত জানাবেন তিনি। এর আগে কিছুই জানাতে চান না এই নির্মাতা।

তবে জানা গেছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।

 

গেল মাসে নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫ম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে ‘প্রিয় সত্যজিৎ’  সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পান প্রসূন রহমান। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল।

উল্লেখ্য, ‘জাগো’ সিনেমা দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক ঘটেছিল এফ এস নাঈমের। এরপর বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি এখনও মুক্তির অপেক্ষায়।

অন্যদিকে, ‘আহত ফুলের গল্প’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক ঘটে আইশা খানের