NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জব ক্রিয়েটর এওয়ার্ড পেলেন নিউইয়র্কের খলিল বিরিয়ানির শেফ খলিলুর রহমান


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৪:১৩ এএম

জব ক্রিয়েটর এওয়ার্ড পেলেন নিউইয়র্কের খলিল বিরিয়ানির শেফ খলিলুর রহমান

জব ক্রিয়েটর হিসেবে এওয়ার্ড পেলেন নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের শেফ খলিলুর রহমান। নিউইয়র্ক স্টেটের ‘একোমপেনি ক্যাপিটাল’ ১২তম বার্ষিক ইমিগ্র্যান্ট হেরিটেজ উইকে এই এওয়ার্ড প্রদান করে। নিউইয়র্কের মধ্যে মোট ৪ জন সফল ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এই পদক পান। অন্য ৩ জন হলেন আফগানিস্থানের হেকমুল্লাহ হামিদ উবার বিজনেস, ভারতের পূজা ভাবিসি ‘মালাই আইসক্রীম’ উদ্ভাবন ও সুলমান উসমান ‘গ্রীন টেকনোলজি ইমপ্যাক্ট’ এওয়ার্ড লাভ করেন।
এওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির ইমিগ্রান্টস এফেয়ার্স বিষয়ক মেয়রের ডেপুটি চীফ অব স্টাফ জাসনিয়া সানচেজ ও সিটি কাউন্সিলম্যান ওজওয়াল্ড ফিলিজ ও একোমপ্যানি ক্যাপিটাল এর এক্সিকিউটিভ ডাইরেক্টও ইয়ংকি শিরিং। মেয়রের ডেপুটি চীফ অব স্টাফ এওয়ার্ড প্রাপ্ত ৪ জনের নাম উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ ও পরিশ্রম সিটি কৃজ্ঞতার সাথে স্মরন করছে। মনে রাখতে হবে, এই ইমিগ্রান্টস ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই সিটির প্রান।
এওয়ার্ড গ্রহনকালে খলিলুর রহমান বলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এগিয়ে যেতে ‘একোমপেনি ক্যাপিটাল’র মারিয়া ও জেসন আমাকে সাহায্য করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
খলিলুর রহমান বলেন, আমেরিকায় কর্মজীবন শুরু করেছিলাম রেষ্টুরেন্টে ডিসওয়াশারের কাজ দিয়ে। কিচেন হেলপার থেকে শেফ। কুলিনারি স্কুলে যাই কুকিং এর শিক্ষা নিতে। এরপর ২০১৭ সালে মাত্র ৫ জন কর্মচারি নিয়ে খলিল বিরিয়ানী রেষ্টুরেন্ট চালু করি। ২০২২ সালে প্রতিষ্ঠা করি খলিল ফাউন্ডেশন। চালু করেছি কমিউনিটির মানুষের জন্য জব ট্রেনিং। তারা এখান থেকে ট্রেনিং নিয়ে পেশাদার শেফ হিসেবে চাকুরি করতে পারবেন। মানব সেবায় এ কাজটি আমি অব্যাহত রাখতে চাই। আমার প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক কর্মচারি কাজ করছেন। খলিল বিরিয়ানী সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ে উন্নত মানের খাবার ক্যাটারিং করছে। খলিল বিরিয়ানীর সুনাম সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।