NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ফেসবুক হ্যাক নিয়ে যা বললেন হানিফ সংকেত


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:০৬ পিএম

ফেসবুক হ্যাক নিয়ে যা বললেন হানিফ সংকেত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঞ্চালক এবং নির্মাতা হানিফ সংকেত। তার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। ফেসবুকে এ তথ্য সঞ্চালক নিজেই জানিয়েছেন। একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হানিফ সংকেত।

 

এ উপস্থাপক ফেসবুকে লিখেছেন, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, আশির দশক থেকে দর্শকদের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন দিয়ে আসছেন হানিফ সংকেত।

অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরেন পর্দায়। সঙ্গে জুড়ে দেন সচেতনবার্তাও।

 

হানিফ সংকেত একাধারে লেখক, উপস্থাপক, পরিচালক ও প্রযোজক। তবে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকমহলে তারকা উপস্থাপক হিসেবেই খ্যাতি লাভ করেছেন তিনি।