NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ইয়াহু নিউজ এ খবর জানিয়েছে।

নিহতদের একজনের নাম বাবুল।

৩৫ বছর বয়সী বাবুলের বাড়ি কুমিল্লায়। বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে আর ফেরত আসেননি।

 

নিহত আরেকজনের নাম আবু সালেহ মো. ইউসুফ। ৫৩ বছর বয়সী ইউসুফের বাড়ি সিলেটে।

দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। ইউসুফের সঙ্গে নির্মাণকাজের সহযোগী হিসেবে কাজ করতেন বাবুল।

 

প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে কাজ করছিলেন বাবুল। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে যুবকটি তাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে।

শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

 

এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত কয়েক মাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন। কেউ পুলিশের হাতে, কেউ বা দুর্বৃত্তদের হাতে।