NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৩৭৬ কোটি টাকায় বিক্রি হলো ক্লিমটের ‘হারিয়ে যাওয়া’ পেইন্টিং


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

৩৭৬ কোটি টাকায় বিক্রি হলো ক্লিমটের ‘হারিয়ে যাওয়া’ পেইন্টিং

অস্ট্রীয় শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব মিস লিজার’ পেইন্টিং বুধবার ভিয়েনায় এক নিলামে সাড়ে ৩৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে।

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল। নাৎসি আমলে ইহুদি ওই পরিবার নিপীড়নের শিকার হয়। ১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট।

১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিমট মারা যান। তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল।

 

পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে অনেক দিন মনে করা হয়েছে। কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল বলে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি জানিয়েছে।

 

পেইন্টিংটির বর্তমান মালিক তাঁর এক দূর-সম্পর্কের আত্মীয়র কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন।

এর আগে গত বছর ক্লিমটের ‘লেডি উইথ এ ফ্যান’ পেইন্টিংটি লন্ডনে নিলামে এক হাজার ১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল।