NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রুশ হামলার আশঙ্কায় হাসপাতাল খালি করছে কিয়েভ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

রুশ হামলার আশঙ্কায় হাসপাতাল খালি করছে কিয়েভ

রুশ হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা শুক্রবার দুটি হাসপাতাল খালি করার ঘোষণা দিয়েছেন।

কিয়েভ শহরের প্রশাসন বলেছে, জরুরিভাবে দুটি হাসপাতাল খালি করা শুরু হয়েছে। কারণ একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখনে প্রকৃতপক্ষে এই হাসপাতালগুলোতে শত্রুরা আক্রমণের ঘোষণা করছে।

প্রশাসন মস্কোর মিত্র বেলারুশের কেজিবি প্রধানের করা মন্তব্যের উল্লেখ করেছে, যিনি জাতীয় টেলিভিশনে বলেছেন, সামরিক কর্মীদের আশ্রয় দেওয়া ভবনগুলো ‘অসুস্থ শিশুদের পেছনে লুকিয়ে আছে’।

তাঁর এ মন্তব্য হাসপাতালগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হওয়ার আশঙ্কা তৈরি করেছে। তবে কিয়েভ দাবিটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও শত্রুর উসকানি’ বলেছে। পাশাপাশি ‘রাজধানীর সামাজিক অবকাঠামোতে আঘাত করার জন্য ব্যবহারের চেষ্টা’ বলে দাবিটির নিন্দা করেছে।

 

কিয়েভ বলেছে, দুটি হাসপাতালের মধ্যে একটি হলো শিশু হাসপাতাল, যা বোগাতিরস্কা রাস্তায় অবস্থিত।

এ ছাড়া প্রশাসন বলেছে, ‘কিয়েভ কর্তৃপক্ষ এখন রোগী ও চিকিৎসকদের রাজধানীতে অন্যান্য হাসপাতালে স্থানান্তরের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনে যুদ্ধের শুরু থেকে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে কমপক্ষে এক হাজার ৬৮২টি আক্রমণ রেকর্ড করেছে। এপ্রিলের শুরুতে প্রকাশিত সংস্থার পরিসংখ্যান অনুসারে, এসব হামলার ফলে ১২৮ জন মারা গেছে এবং ২৮৮ জন আহত হয়েছে।