NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শ্বাসরুদ্ধকর শেষ ওভারে গুজরাটকে হারালো দিল্লি


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৯:০৫ এএম

শ্বাসরুদ্ধকর শেষ ওভারে গুজরাটকে হারালো দিল্লি

আইপিএলের আরও একটি হাইস্কোরিং ম্যাচে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে গুজরাট টাইটানসকে ৪ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ৪ উইকেটে ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১৯ রান। আর শেষ বলে দরকার ৫ রান।

গুজরাটকে সেই ৫ রান করতে না দেয়নি দিল্লি। স্ট্রাইকে থাকা গুজরাটের ব্যাটার রশিদ খানকে শেষ বলে কোনো রান করতে দেননি দিল্লির পেসার মুকেশ খান। যে কারণে গুজরাটের ইনিংস থেমেছে ৮ উইকেটে ২২০ রানে।

 

বুধবার নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অ্যাক্সার প্যাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের দুটি দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৪ উইকেটে ২২৪ রানের ভালোমানের স্কোর দাঁড় করায় দিল্লি।

৪৩ বলে ৬৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন প্যাটেল। ৫ বাউন্ডারি ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি। আর পান্ত ফিফটি করার পর হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। তবে ওভার শেষ হয়ে যাওয়ার কারণে তিনি অপরাজিত ছিলেন ৮৮ রানে। ৫ বাউন্ডারির সঙ্গে ৮ ছক্কা হাঁকান পান্ত।

 

জবাবে ব্যাট করতে নামা গুজরাটের হয়ে ফিফটি হাঁকান সাই সুদর্শন ও ডেভিড মিলার। ৩৯ বলে ৬৫ রান করেন সুদর্শন আর ২৩ বলে ৫৫ রান করেন মিলার। তবে তাদের দুই দারুণ ফিফটি কাজে লাগেনি গুজরাটের। ৪ রানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে শুবমান গিলের দলকে।