NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

>
রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক আরও ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে সরকারের নির্দেশনা অমান্যকারীদের সাজা দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মিস্ত্রিপাড়ার মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২৬), চৌমুহনীর মৃত সবুর উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), জসিম বাজারের মৃত মমিনুল হকের ছেলে আজিজুল হক (৩২), নতুন বাবুপাড়ার খয়রাত হোসেনের ছেলে মো. রয়েল (২৫), বাঁশবাড়ীর মো. সেলিম হোসেনের ছেলে ওসমান গনি (২২), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোকছেদুল হক (৪০) ও নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম (২২)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, রাত ৮টার পরও অনেক দোকান খোলা ছিল। এজন্য সৈয়দপুর শহরের শহীদ শামসুল হক সড়কের কাপড় মার্কেটে সৈয়দপুর প্লাজায় এ  অভিযান চালানো হয়। কাল থেকে বাকি দোকানদাররা সতর্ক হবেন। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আমাদের সবাইকে সরকারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

অভিযানে সৈয়দপুর থানা পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।