NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

‘ভালো কিছুই হবে’, শাকিবের ‘তুফান’ প্রসঙ্গে চঞ্চল


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ০৭:১১ পিএম

‘ভালো কিছুই হবে’, শাকিবের ‘তুফান’ প্রসঙ্গে চঞ্চল

শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির আসন্ন সিনেমা তুফান নিয়ে ইতিমধ্যে চলছে আলোচনা। সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে তুফানের। এর আগে ঘোষণা দেওয়া হয় যে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।

সম্প্রতি আলোচনায় উঠে এসেছে দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর নামও। তবে চঞ্চলের অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশা ছিল অনেক। তবে এবার সব ধোঁয়াশা স্পষ্ট করলেন অভিনেতা নিজেই।

 

জানা গেছে, তুফানে সত্যিই অভিনয় করতে চলছেন চঞ্চল।

এ বিষয়ে অভিনেতার বক্তব্য, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একেবারে অন্যরকম। তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে।
আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে- অবশ্যই ভালো কিছুই হবে।’

 

তুফান-এ চঞ্চল প্রসঙ্গে রাফী বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফান-এ শাকিব ভাইয়ের সাথে সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের।’ 

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে আলফা আই ও চরকি এবং ভারত থেকে এসভিএফ। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’-এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়।

সিনেমাটির নাম ‘দম’। আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।