NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ক্রিমিয়ায় রুশ জাহাজকে আঘাতের দাবি ইউক্রেনের


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১০:৫০ এএম

ক্রিমিয়ায় রুশ জাহাজকে আঘাতের দাবি ইউক্রেনের

ইউক্রেন রবিবার বলেছে, তাদের নৌবাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের অন্তর্গত একটি সাহায্যকারী জাহাজকে অধিকৃত ক্রিমীয় উপদ্বীপে আঘাত করেছে। এতে জাহাজটি পরিষেবার বাইরে চলে গেছে।

হামলাটি কোথায় হয়েছিল তা বলা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজে কথিতভাবে সেভাস্তোপলের ক্রিমীয় বন্দরে একটি জাহাজকে আগুনে পুড়তে দেখা গেছে।

 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “আজ ইউক্রেনের নৌবাহিনী অস্থায়ীভাবে অধিকৃত ক্রিমিয়ায় রুশ উদ্ধারকারী জাহাজ ‘কোমুনা’কে আঘাত করেছে।”

কিয়েভ জানিয়েছে, রুশ নৌবাহিনী জাহাজটিকে গভীর সমুদ্রের কাজের জন্য ব্যবহার করে, যার মধ্যে রয়েছে সাবমেরিন ও ডুবে যাওয়া মালামাল ওঠানো। এটি পরিষেবায় থাকা জাহাজের মধ্যে সবচেয়ে পুরনোগুলোর মধ্য একটি।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেছেন, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি অস্পষ্ট।

তবে জাহাজটি ‘আর কাজ করতে সক্ষম নয়’।

 

তিনি আরো বলেন, ‘এটি (হামলা) ঘটতে থাকবে, যতক্ষণ না রুশদের জাহাজ ফুরিয়ে যাবে বা ক্রিমিয়া ছেড়ে না যাবে।’

সেভাস্তোপলে রুশ নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ এর আগে বলেছিলেন, মস্কোর সামরিক বাহিনী বন্দরে একটি জাহাজে ‘জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করেছে’। তবে কোন জাহাজে হামলা হয়েছে তা তিনি বলেননি।

তিনি বলেছিলেন, ‘পড়ে যাওয়া (ক্ষেপণাস্ত্রের) টুকরাগুলোর কারণে একটি ছোট অগ্নিকাণ্ড হয়েছিল, যা দ্রুত নিভে গেছে।’