NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নাজমুল-রাকিবকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১১:০৩ এএম

নাজমুল-রাকিবকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর

মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান ও রাকিব হোসেন। কে হবেন বর্ষসেরা ক্রীড়াবিদ? সঞ্চালকের এমন প্রশ্নে তিনজনই জানালেন, সেরার পুরস্কার যে-ই জিতুক, তাঁকে অভিনন্দন জানাবেন। নাজমুল ও রাকিবের ক্ষেত্রে সেটাই হলো। বিএসপিএর বর্ষসেরার পুরস্কার জেতা ইমরানুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন দুজনই।

 

২০২৩ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন ইমরান। কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং নিয়ে সোনা জিতেছিলেন তিনি। যার স্বীকৃতি হিসেবেই বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ইমরান। প্রথম রানারআপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল ও দ্বিতীয় রানারআপ জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড রাকিব হোসেন।

রাজধানীর একটি হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গতকাল বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিএসপিএ।

 

বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কারও জিতেছেন ইমরান। আগামীতে আরও ভালো করার আশা এই স্প্রিন্টারের, 'সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে, সেখানে ভালো কিছু করতে চাই।

' বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নাজমুল, পুরুষ ফুটবলার রাকিব, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ ও উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন।

 

বিভিন্ন খেলায় সেরা যারা:

ইমরানুর রহমান (অ্যাথেলটিকস), নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), রাকিব (ফুটবল), ফারজানা হক (নারী ক্রিকেট), শেখ মোরসালিন (উদীয়মান), সেলিম হোসেন (বক্সিং), কামরুন নাহার (শুটিং), রামহিম (টেবিল টেনিস) ও আলফাজ আহমেদ (কোচ)।