NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হেলিকপ্টার, নিখোঁজ ৭


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৪, ০৯:৫৫ পিএম

প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হেলিকপ্টার, নিখোঁজ ৭

জাপানে দুইটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ রয়েছেন সাতজন। সাগরে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টার দুইটির মধ্যে সংঘর্ষ হয়েছে।

 

আজ রবিবার (২১ এপ্রিল) জাপানের সেল্ফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র ঘটনাটি নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারের কিছু অংশ সাগর থেকে উদ্ধার করা হয়েছে। দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে বলেও মনে করেন তিনি। 

কিহারা বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

তবে প্রথমে আমরা জীবন বাঁচানোর চেষ্টা করছি। উদ্ধারের পর একজন ক্রু মারা গেছেন বলেও জানান তিনি। 

 

কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জের কাছে সাবমেরিন মোকাবেলায় রাতের প্রশিক্ষণের সময় হেলিকপ্টারগুলো বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে।