NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় স্কুলে হাজার পাউন্ড বোমা পাওয়ার দাবি জাতিসংঘের


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ এএম

গাজায় স্কুলে হাজার পাউন্ড বোমা পাওয়ার দাবি জাতিসংঘের

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ মঙ্গলবার বলেছে, গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করার পর তারা স্কুলের ভেতরে অবিস্ফোরিত এক হাজার পাউন্ড বোমা খুঁজে পেয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় নিরলস বিমান হামলা ও বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীকে বিপর্যস্ত শহর থেকে প্রত্যাহার করার পর জাতিসংঘের সংস্থাগুলো খান ইউনিসে একটি ‘মূল্যায়ন মিশনের’ নেতৃত্ব দিয়েছে।

 

সংস্থাটি বলেছে, ওই মিশনে ‘স্কুলের ভেতরে ও রাস্তায় এক হাজার পাউন্ড বোমাসহ অবিস্ফোরিত গোলাবারুদের উপস্থিতির কারণে নিরাপদে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ’ পাওয়া যায়।

 

তারা আরো বলেছে, ‘হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের স্বাস্থ্য, পানি, স্যানিটেশন, খাদ্যসহ জীবন রক্ষাকারী সহায়তার একটি পরিসীমা প্রয়োজন।’

এর আগে এ মাসের শুরুর দিকে জাতিসংঘ বলেছিল ‘অবিস্ফোরিত গোলাবারুদ থেকে (গাজা) উপত্যকাকে বিশুদ্ধ করতে মিলিয়ন ডলার এবং বহু বছর লাগবে’।

ইউএন মাইন অ্যাকশন সার্ভিসের প্রধান চার্লস বার্চ এই মাসের শুরুর দিকে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের অনুমান, গাজা ক্লিয়ারেন্স শুরু করতে আমাদের প্রায় ৪৫ মিলিয়ন ডলার প্রয়োজন।’

ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক।

অন্যদিকে হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।