NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

একাধিক অপরাধে জড়িয়ে রিমান্ডে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:৫২ পিএম

একাধিক অপরাধে জড়িয়ে রিমান্ডে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

একাধিক অপরাধের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লাটারকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার পুলিশের বরাতে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, গতকাল অস্ট্রেলিয়ার মারুচাইদোরে ম্যাজিস্ট্রেট আদালতে স্লাটারের বিরুদ্ধে মামলা উপস্থাপন করা হয়।

জানা গেছে, ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ, শারীরিকভাবে আক্রমণ ও জামিনের শর্ত ভঙ্গসহ ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিলের মধ্যে স্লাটারের বিরুদ্ধে সর্বমোট ১৯টি অভিযোগ গঠন করা হয়েছে। এ জন্য তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ আবারও আদালতে তার মামলা উপস্থাপন করা হবে। 

 

অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে বেশ উজ্জ্বল ছিলেন স্লাটার। জাতীয় দলের হয়ে ৭৪টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেলেন এই ক্রিকেটার। সাদা পোশাকে আছে ১৪টি সেঞ্চুরি।

ওয়ানডেতে ২৪.০৭ গড়ে রান করেছেন ৯৮৭। ২০০৪ সালে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নাম করেন সাবেক এই ক্রিকেটার।