NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি বিচারের মুখোমুখি ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:০২ পিএম

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি বিচারের মুখোমুখি ট্রাম্প

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলাসহ অর্থ কেলেঙ্কারির একাধিক মামলায় বিচার শুরু হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন আদালতে তার উপস্থিতিতেই এই বিচারকাজ শুরু হয়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে ৭৭ বছর বয়সী ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন।

 

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। আর বিষয়টি বিষয়টি গোপন রাখতে নিজের ব্যবসায়িক নথিপত্রেও জালিয়াতির আশ্রয় নেন ট্রাম্প।

স্টর্মি ড্যানিয়েলসের দাবি, তার মুখ বন্ধ রাখতে ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন।

 

জানা গেছে, সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে শুরু হওয়া বিচার প্রক্রিয়া শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা রয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষের এই মামলাতেই আদালতকক্ষে হাজির হতে হলো রিপাবলিকান পার্টির এই প্রার্থীকে।

 

অন্যদিকে, ট্রাম্প বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে। অবশ্য সেগুলোর সবই তিনি অস্বীকার করেছেন। আইনের দিক থেকে ভুল কিছু করেননি বলে দাবিও করেছেন ট্রাম্প। ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের কথাও অস্বীকার করেছেন তিনি।