NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

কানাডায় মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

কানাডায় মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডায়ও মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে বেশি হয়। কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, চলতি বছরের জুনে ভোক্তা মূল্যসূচক বেড়ে আট দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে মূল্যস্ফীতির এই হার ছিল সাত দশমিক সাত শতাংশ। ১৯৮৩ সালের পর এটাই কানাডার মূল্যস্ফীতিতে বড় পরিবর্তন। জানা গেছে, পেট্রোলের দাম বাড়ার কারণেই জুনের মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়েছে।

পরিসংখ্যান বিভাগটি জানায়, প্রতি ঘণ্টায় মজুরি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। তাছাড়া গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ। তবে কানাডার মূল্যস্ফীতি প্রায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা কম। কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক এক শতাংশে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ।

এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক চার শতাংশে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।