NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পা ভাঙার ভয়ে বুমরাহর মুখোমুখি হন না সূর্যকুমার


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ০৬:২৩ পিএম

পা ভাঙার ভয়ে বুমরাহর মুখোমুখি হন না সূর্যকুমার

ইয়র্কার বিশেষজ্ঞ হিসেবে বেশ খ্যাতি আছে জসপ্রিত বুমরাহর। নতুন-পুরনো দুই ধরনের বলেই গত কয়েক বছরে গতির সঙ্গে ইয়র্কারের মিশেলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি। এ কারণে বুমরাহর মুখোমুখি হতে চান না সূর্যকুমার যাদব। আইপিএলে দুজনই খেলেন মুম্বাই ইন্ডিয়ানসে।

মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলের জয়ের পথে ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যকুমার। তার আগে ২১ রানে ৫ উইকেট নেন বুমরাহ।

 

এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে এবারের আইপিএলে ফিরেছেন সূর্যকুমার। ম্যাচ শেষে বুমরাহকে নিয়ে এক প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেন, ‘জসপ্রিত বুমরাহকে নিজেদের দলে পাওয়া সব সময়ই দারুণ।

আর গত দুই-তিন বছরে নেটে কখনোই আমি তার বোলিং খেলিনি, কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলে, নয়তো পা।’

 

চোট কাটিয়ে ফিরতে পেরে খুশি সূর্যকুমার, ‘ওয়াংখেড়েতে ফিরতে পারা সব সময়ই দারুণ। স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারা ছিল সবচেয়ে খুশির ব্যাপার। টুর্নামেন্ট শুরুর সময় মানসিকভাবে আমি এখানে ছিলাম, আমার শরীরটা ছিল বেঙ্গালুরুতে (জাতীয় একাডেমিতে)।

এখানে আসার পর মনে হয়েছে, আমি যেন এখানেই ছিলাম।’