NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি জাকির হোসেন খসরুর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৪, ০২:২৬ এএম

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি জাকির হোসেন খসরুর মৃত্যু

নিউইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে আহতের তিন দিন পর ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইন্তেকাল করেছেন জাকির হোসেন খসরু (৭৬)। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে ৭ এপ্রিল খসরুকে হামলা করা হয়েছিল। দুর্বৃত্তটি ধাক্কা দেয়ার পর খসরু কংক্রিটের রাস্তায় পড়ে যান এবং তার মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান।


খবর পেয়ে পুলিশ এসে জাকির হোসেন খসরুকে গুরুতর অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করেছিল। অচেতন অবস্থা থেকে আর চৈতন্য ফিরে পাননি খসরু। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলির বরাত দিয়ে শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, জামালপুর জেলা সদরস্থ পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম মোহাম্মদ হুসেনের ছেলে খসরুর জানাজা ১১ এপ্রিল দুপুর ১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজই নিউজার্সির মার্লবরোতে শেরপুর জেলা সমিতির ক্রয় করা কবরে তাকে দাফন করা হবে। নিহত খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলি শেরপুর জেলা সমিতির সাবেক উপদেষ্টা।
এদিকে, দিনেদুপুরে অকারণে জাকির হোসেন খসরুকে গালমন্দ শেষে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় কম্যুনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কম্যুনিটি নের্তৃবৃন্দ।