NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মাশরাফির নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিকেটারের হুঁশিয়ারি


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ০৩:০৭ এএম

মাশরাফির নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিকেটারের হুঁশিয়ারি

মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ বলা যায়। তবে সাদা বলের ঘরোয়া ক্রিকেটে এখনো দেখা যায় তাঁকে। একই সঙ্গে গায়ে সেঁটেছেন রাজনীতিবিদের তকমা। দুই মেয়াদের সংসদ সদস্য তিনি।

পাশাপাশি নড়াইল এক্সপ্রেস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান মাশরাশি। এই নাম ভাঙিয়ে প্রতারণা চলায় চটেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

 

অনবদ্য বোলিং নৈপুণ্যের কারণে খেলোয়াড়ি জীবনে ‘নড়াইল এক্সপ্রেস’ তকমা পান মাশরাফি। এ নামেই খুলেছেন একটি সংগঠন।

এদিকে ঢাকা থেকে নড়াইল ও যশোরে যাতায়াত করা একটি বাস কম্পানির নামও নড়াইল এক্সপ্রেস। সেই বাস মালিকরা তাঁদের কাউন্টারে মাশরাফির ছবি টানিয়ে রেখেছেন। ঈদের সময় বেড়ে যায় দূরপাল্লার বেশির ভাগ যানবাহনের ভাড়া। তাতে অনেকেই মনে করছেন, বাসটির ভাড়া বৃদ্ধির পেছনে মাশরাফি জড়িয়ে।
 

 

এমন প্রতারণায় সেই বাস মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাশরাফি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’

‘পুরো নড়াইল আমার পৈতৃক সম্পত্তি নয় যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন? দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাস্ট সফট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’ সঙ্গে আরো বলেন মাশরাফি।