NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

তেল-গ্যাস অনুসন্ধান ও এলএনজি সরবরাহে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০৩:৫২ পিএম

তেল-গ্যাস অনুসন্ধান ও এলএনজি সরবরাহে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সামিটমর সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রীর অফিসকক্ষে তাঁদের এই সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

থাইল্যান্ডের রাষ্ট্রদূত, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের সময় এসংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতির জন্য অনুরোধ করেন।

 

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সকল প্রকার বিনিয়োগকে উৎসাহিত করবে। থাইল্যান্ডের পিটিটি গ্লোবাল এলএনজি কম্পানি লিমিটেডের আগ্রহকে আমরা স্বাগত জানাই। এলএনজি সরবরাহের ক্ষেত্রে ট্রেডিং কম্পানি ও উৎপাদনকারী কম্পানিগুলোকে অগ্রাধিকার দিই।

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের বিষয়টি বেশ এগিয়েছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এটি স্বাক্ষর করা হবে। জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, শিল্প ও সামাজিক উন্নয়নেরও অগ্রগতি হবে।’