NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শেষ ওভারে ২৬ রান নিয়েও হারল পাঞ্জাব


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ০৩:১১ এএম

শেষ ওভারে ২৬ রান নিয়েও হারল পাঞ্জাব

জয়দেব উনাদকাটের শেষ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ২৯ রান। এই অবস্থায় ম্যাচের পিঠে সমাপ্তি লিখে দিলে খুব বেশি অত্যুক্তি হতো না! কিন্তু আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং যেন অন্য কিছু ভেবে রেখেছিলেন।

তিন ওয়াইডসহ উনাদকাটের ওপর ঝড় বইয়ে দিয়ে শেষ ওভার থেকে দুজন তুললেন ২৬ রান। সানরাইজার্স হায়দরাবাদের ফিল্ডারদের পিচ্ছিল হাতের অবদানও আছে তাতে।

রোমাঞ্চ জাগিয়ে তবু হায়দরাবাদ ম্যাচ জিতল দুই রানে।

 

আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৩ রান করে হায়দরাবাদ। ৬৪ রানে ৪ উইকেট হারালেও হায়দরাবাদকে বড় সংগ্রহ এনে দেন নিতিশ রেড্ডি ও আবদুল সামাদ। নিতিশ ৩৭ বলে ৬৪ রান করেন।

সামাদের ব্যাট থেকে আসে ১২ বলে ২৫ রান।

 

রান তাড়ায় সুবিধা করতে পারেনি পাঞ্জাব। টপ অর্ডারের দ্রুতই ড্রেসিংরুমে ফিরে যায়। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেননি স্যাম কারেন (২২), সিকান্দার রাজাও (২৮)।


তবে শশাঙ্কের ৪৬ ও আশুতোষের ঝোড়ো ৩৩ রান শেষ ওভারে ম্যাচ জমিয়ে তোলে। মাঝে জিতেশ শর্মা করেন ১৯ রান। শেষ পর্যন্ত অবশ্য কোনোটাই জয়ের জন্য যথেষ্ট হয়নি।