NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘরে নতুন দিগন্তের হাতছানি


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ পিএম

>
প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘরে নতুন দিগন্তের হাতছানি

দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা রেনু বেগম। উপহারের ঘরে এক বছর পার করেছেন তিনি। এ সময়ের মধ্যে জীবনের মোড় ঘুরতে শুরু করেছে তার। দুই শতক জায়গার ওপর বসবাস ছাড়াও আয়ের রাস্তা বের করে ফেলেছেন তিনি।

বুধবার (২০ জুলাই) নিজ ঘরেই জীবন বদলের চিত্র ঢাকা পোস্টের কাছে তুলে ধরেন রেনু। তার ভাষ্য, ৪০ বছরের জীবনের বেশিরভাগ সময় কেটেছে বাবা-ভাইদের পরিবারে। বিয়ের পর স্বামীর ভিটায় তিন বছরও থাকতে পারেননি তিনি। কারণ, মেঘনা নদীতে তার স্বামীর ভিটা চলে যায়। নিজের স্বামীর ভিটা হারিয়ে ফেলায় প্রতিনিয়ত নিজেকে নিঃস্ব ভাবতেন রেনু।

dhakapost

রেনু বেগম বলেন, ‘বিয়ের পর মাইয়াগো আসল ঠিকানা স্বামীর বাড়ি। কিন্তু স্বামীর সব তো নদী নিয়ে গেছে। চার ছেলে-মেয়ে নিয়ে অন্যের বাড়িতে থাকতে হতো। এর মধ্যে স্বামীও মারা যান। সবসময় মনে হতো কিছুই নাই আমার। এখন আমার একটা ঘর হইছে। এখানে আসার পর আমার ভাগ্য বদলাইছি। একটা গরু, দুইটা ছাগল, পাঁচটা মোরগ-হাঁস আছে। এগুলা থেকে প্রতি মাসে ১ হাজার টাকার মতো ইনকাম হয়। কোনো কোনো মাসে ২ হাজার টাকা ইনকাম করছি। এখানে ছেলে-মেয়ে নিয়ে সুখে আছি।’

রেনু জানান, দুই শতক জায়গার তিনি পেয়ারা, পেঁপে, আমড়া, জামরুল ও সুপারি গাছ লাগিয়েছেন। তার পেঁপে গাছে পেঁপে আসছে।

dhakapost

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় দ্বিতীয় পর্যায়ে গত বছর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরঠিকা মোজায় ২৭০ পরিবারকে পুনর্বাসন করা হয়।

ভুলুয়া খাল লগোয়া জয় বাংলা আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, কমবেশি প্রতিটি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সুখে-শান্তিতে বসবাস করছে। তাদের অনেকের ছেলে-মেয়েরা মাদরাসায় পড়ছে। কারও কারও সেলাইয়ের মেশিন রয়েছে, যা থেকে তারা কিছু আয়েরও ব্যবস্থা করেছেন। অনেক পরিবার হাঁস-মুরগি পালন করেও আয়ের রাস্তা বের করে নিয়েছে।

পুনর্বাসিতরা বলছেন, মাথা গোঁজার ঠাঁই হওয়াকেই তারা জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখছেন। তারা এখন স্বপ্ন দেখেন সামনে এগিয়ে যাবার, সন্তানদের পড়ালেখা করানোর। পরিবর্তন করতে চান ভাগ্যের চাকা।