NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বুবলির সঙ্গে জমজমাট নাচ রোশানের, আলোচনায় এলো কতটা?


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৩৯ পিএম

বুবলির সঙ্গে জমজমাট নাচ রোশানের, আলোচনায় এলো কতটা?

ঈদে মুক্তির মিছিলে রয়েছে রোশান অভিনীত ‘মায়া দ্য লাভ’। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির ট্রেলার। তার আগেই একটি গানও প্রকাশিত হয়ে। মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে এবার ‘দিল দিওয়ানা’ নামে আরও একটি গান প্রকাশ হলো।

 

গতকাল রোববার প্রকাশ হওয়া গানটিতে  নাচে ঝড় তুললেন রোশান। তার সঙ্গে কোমর নাচালেন চিত্রনায়িকা  শবনম বুবলী।  গানটি ব্রাদার্স ফিল্ম অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে।

হাবিবের নান্দনিক কোরিওগ্রাফি আর রোশান-বুবলির আধুনীক নাচে বেশ প্রশংসিত হয়েছে গানটি।

  গানের কথা লিখেছেন হৃদয় জাহান। গানটি গেয়েছেন আকাশ মাহমুদ। 

 

গানটি নিয়ে রোশান বলেন, ‘মায়া ছবির দুটি প্রকাশ করা হলো। দুটিতেই দারুণ প্রশংসা পেলাম।

গতকাল দিল দিওয়ানা’ নামের যে গান প্রকাশিত হয়েছে তার কমেন্টবক্সে দর্শকদের কমেন্টে দেখেলেই বুঝতে পারবেন তারা কতটা পছন্দ করছেন গানটিকে।

 

ইউটিউবে গানটির কমেন্টবক্সে গিয়েও প্রশংসা দেখা গেল।  সেখানে একজন লিখেছেন- রোশান বুবলী দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছে। আরেকজন লিখেছেন-এক কথায় পুরাই আগুন,  বুবলি, রোশান দুই জন ই ফাটিয়ে দিয়েছে। দারুন হয়েছে রোশান ও বুবলির গানটি।

 

জসিম উদ্দিন জাকির পরিচালিত ছবিটিতে রোশান-বুবলী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী,আকলিমা আঁখি প্রমুখ।