NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

ছত্তিশগড়ে বিশাল অগ্নিকাণ্ড, পুড়ল ১৫০০ ট্রান্সফর্মার


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১২:০৪ পিএম

ছত্তিশগড়ে বিশাল অগ্নিকাণ্ড, পুড়ল ১৫০০ ট্রান্সফর্মার

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রাইপুরের এক বিদ্যুৎ সরবরাহকারী কম্পানিতে শুক্রবার বিশাল অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে প্রায় ছয় হাজার ট্রান্সফর্মার রাখা ছিল। তার মধ্যে এক হাজার ৫০০টিতে আগুন লেগে যায়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের অন্যান্য অংশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি দেখে কম্পানিটির কর্মীরা কোনো রকমে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রান্সফর্মারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই কম্পানির কাছাকাছি এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

 

গণমাধ্যমটি আরো বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই, কিন্তু যেভাবে ট্রান্সফর্মার বিস্ফোরণ হচ্ছিল তাতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।

 

এদিকে কিভাবে এই আগুন লাগল তা স্পষ্ট হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। কম্পানিটির এক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় কারো গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।