NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১২:৪৪ পিএম

নিউইয়র্কে  জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে ১লা এপ্রিল জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সাধারন সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহিদুর রহমান প্রাক্তন সংসদ সদস্য, সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, সহ সাধারন সম্পাদক এডঃ আব্দুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, কেষাধ্যক্ষ আবু কাশেম চৌধুরী, সভাপতি জাতীয় যুব সংহতি আব্দুল কাদির লিপু, দপ্তর সম্পাদক শক্তি ডি গুপ্তা, কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল মোহাম্মদ মনিরুজ্জামান ও এবাদুর রহমান খালেদ।
সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, প্রসাশনিক অবকাঠামো যোগপযোগী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে প্রয়াত রাষ্টপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদ জাতীয় পার্টি করেন। নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহন করা নিয়ে বিশদ আলোচনা করে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
যুক্তরাষ্ট জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সভায় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্টপতি এইচ এম এরশাদসহ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যারা দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের রূহের মাগফেরাত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রচার সম্পাদক শাহজাহান সাজু।