NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ভ্লগিং শুরু করলেন মাহি


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০২:২৯ পিএম

ভ্লগিং শুরু করলেন মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ভ্লগারও। গতকাল বিকেল ৪টায় ফুড গেমের ওপর একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের নামে চালু করা ইউটিউব চ্যানেলে। সামনে এই সেক্টরে নিয়মিত কাজ করতে চান অভিনেত্রী।

মাহি বলেন, ‘এমনিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমি বেশ সরব।

বাকি ছিল ইউটিউব। ভাবলাম এটা কেন বাদ থাকবে! তাই নিজের নামে ইউটিউব চালু করলাম। সেখানে নিয়মিত ভিডিও প্রকাশ করার সিদ্ধান্তও নিয়েছি। আপাতত ফুড গেমের ওপর ভ্লগিং করছি।
পরে ভেবে দেখব কোনো কনটেন্ট তৈরি করব কি না!’

 

1

ভ্রমণের ওপর আরো পাঁচ-ছয়টি ভিডিও তৈরি করা আছে মাহির। সম্পাদনার কাজ বাকি। ঈদের ব্যস্ততায় সেটা করতে পারছেন না অভিনেত্রী। গতকাল তিনি উত্তরায় হাসান রেজাউলের ‘বাউন্সার’ নাটকের শুটিং করছিলেন।

 

সেখান থেকেই মুঠোফোনে বলেন, ‘দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে। সেই ভ্রমণের ওপর করা ভিডিওগুলো ঈদের ছুটিতে সম্পাদনা করব। সপ্তাহে অন্তত একটি করে ভিডিও দেব। আমার ভক্তদের অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারা আমার সঙ্গে থাকলে কাজ করতেও ভালো লাগবে, ভালো লাগবে নতুন নতুন ভ্লগ বানাতে।