NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সৌদি আরবে পিকআপ উল্টে ৪ প্রবাসী নিহত


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ১১:৩৩ পিএম

সৌদি আরবে পিকআপ উল্টে ৪ প্রবাসী নিহত

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ি উল্টে চার প্রবাসী নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।

সৌদি গণমাধ্যম আল মারসদ জানিয়েছে, তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শনিবার শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা গাড়ির পেছনে চড়ে সৌদি বন্দর শহর জেদ্দা থেকে ফিরছিলেন। কারণ তাঁদের সংখ্যা বেশি ছিল।

দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট দল এবং মেডিক্যাল ইভাকুয়েশন হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ঘটনাস্থলে পৌঁছয়।

 

দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।

সাম্প্রতিক মাসগুলোতে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মধ্যেই সৌদি আরবে একাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে। এই মাসের শুরুতে দেশটিতে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং ২২ জন আহত হয়।

জানুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুহাইল গভর্নরেটে গাড়ির সংঘর্ষে চার যুবক নিহত এবং তিনজন আহত হয়। নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিনটি গাড়ির সংঘর্ষে আটজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়। সেপ্টেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলের আল ওয়াজ উপকূলীয় গভর্নরেটে একটি বাস উল্টে চারজন নিহত এবং সাতজন আহত হয়।

 

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রায় চার হাজার ৫৫৫ জন মারা গেছে।

সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, বছরটিতে ১৬ হাজার ৯৬২টি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৬.৮ শতাংশ কম।