NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নদীর পাড়ে কাদায় শুয়ে থাকা জায়েদ কে ‘কপি’ করলেন ভক্ত, শেয়ার করলেন নায়ক


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৪:২৬ এএম

নদীর পাড়ে কাদায় শুয়ে থাকা জায়েদ কে ‘কপি’ করলেন ভক্ত, শেয়ার করলেন নায়ক

বেশ কয়েকবছর আগে শুটিং হয়েছে জায়েদ খান অভিনীত নতুন ছবি ‘সোনার চর’ এর। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরইমধ্যে সিনেমাটির সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত কোনো সিনেমা।

 

সিনেমাটি শুটিং হয়েছে বেশ কয়েক বছর ধরে। শুটিং হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই শেয়ার করেছেন এই অভিনেতা।

বছর দুয়েক আগে ছবিটির শুটিং হয়েছিল পিরোজপুরের কালিগঙ্গা নদীতে। কুমির আছে জানার পরও ওই নদীতে লাফ দিয়েছিলেন তিনি। সেটা নিয়ে শোরগোলও কম হয়নি। ওই সময় নদীর পাড়ে কাদায় শুয়ে থাকা জায়েদ খানের ছবিটি ভাইরাল হয়েছিল।
সিনেমার মুক্তির খবরে নতুন করে সামনে এসেছে ছবিটি।

 

তবে জায়েদ খানের ওই ছবিটি একইভাবে কপি করেছেন এক ভক্ত। একই রকমভাবে নদীর ধারে কাদায় শুয়ে থেকে একটা ছবি তুলেছেন সেই ভক্ত। তারপর জায়েদের ছবির সঙ্গে যুক্ত করে আপলোড করেছেন ফেসবুকে।

জায়েদও কম না।

ছবিটি শেয়ার করেছেন নিজের ফেসবুক আইডিতে। শেয়ার করে লিখেছেন, ‘‘আমাকে যে কপি করেছে তাকে হয়ত আমি চিনি না,কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।’

 

সেই ছবির নিচে প্রায় সোয়া এক হাজার মন্তব্য এসেছে। রিঅ্যাকশন এসেছে প্রায় ১০ হাজার। শেয়ারও করেছেন বেশ কয়েকজন ভক্ত।

জানা যায়, ‘সোনার চর’ সিনেমার কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।