NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ৪ জন, আহত ৫


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০৯:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ৪ জন, আহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একাধিক জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছে। রকফোর্ড শহরের ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িতে ও বাইরের রাস্তায় এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রকফোর্ড সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, বুধবার বিকেলে ছুরি হামলার ঘটানাটি ঘটে।

 এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। কী কারণে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন ১৫ বছরের কিশোরী, ৬৩ বছরের বৃদ্ধা, ৪৯ বছরের এক ব্যক্তি এবং ২২ বছরের এক তরুণ। পুলিশ আরো জানায়, সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার পথে এক তরুণী ও এক নারীর হাতে এবং মুখেও ছুরিকাঘাত করেছেন।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

রকফোর্ড পুলিশ প্রধান কার্লা রেড বলেন, নিহতদের সবাই ছুরিকাঘাতের শিকার নন, আবার কেউই গুলিবিদ্ধ হননি। তাই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

 

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে অন্য কোনো হামলাকারী ছিল কি না, তা নিশ্চিত নয়।

এদিকে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রকফোর্ড শহরের মেয়র টম ম্যাকনামারা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা। এটা আমাদের সবার জন্য একটি বিশাল ধাক্কা।