NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউ ইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ০৬:৩০ পিএম

নিউ ইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ২২ বছর বয়সি যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এর পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

নিউইয়র্কের ওজন পার্কে ১০৩ স্ট্রিট ও ১০১ অ্যাভিনিউয়ে বাড়ি উইন রোজারিওর পরিবারের। 

 

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। তবে নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।

 

 

পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ।

 

 

নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তা হলে তাকে কেন গুলি করে মারতে হলো? এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি।

 

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।