NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না : শ্রীলঙ্কার অধিনায়ক


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৯:৫৪ এএম

বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না : শ্রীলঙ্কার অধিনায়ক

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। সিলেটে দেড় দিন আগে ৩২৮ রান ম্যাচ জিতে নিয়েছে সফরকারী। এই ম্যাচে ব্যর্থতার কাঠগড়ায় বাংলাদেশি ব্যাটাররা। লিটন দাস, নাজমুল হোসেন, শাহাদাত হোসেনরা দায়িত্ব নিতে পারেননি।

তাঁদের ব্যাটিংয়ে মনোযোগে ঘটতি ছিল কি?

 

আজ ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কাছে। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না তিনি, ‘আসলে আমি বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না।’ তবে টেস্ট ক্রিকেটে ফল করতে হলে যে মনোযোগ ধরে রাখা জরুরি সেটি মনে করিয়ে দিলেন ধনঞ্জয়া, ‘হ্যাঁ অবশ্যই। টেস্ট ক্রিকেটে স্কিল এবং চিন্তাধারা সঠিক রাখতে হবে।

অনুশীলন, ট্রেনিংয়ে আমাদের কাজের ফলটা মাঠে পেয়েছি আমরা।’

 

বাংলাদেশের দুই ইনিংসের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। সিলেটের উইকেট যে পেসারদের সহায়ক হবে সেটি আগেই বুঝতে পারে সফরকারীরা। এ নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘এটা দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল।

তাই আমরা তিন পেসার খেলিয়েছি। দিন শেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে আমি বেশ খুশি।’