NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সোহেল রানা


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৮:৫২ পিএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সোহেল রানা

গতকাল রাতের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। রুটিন চেকআপের পাশাপাশি সেখানে চোখের চিকিৎসা করাবেন।

গতকাল দুপুরে সোহেল রানা বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে কাল (সোমবার) সকালেই সিঙ্গাপুর থাকব।

এক দিন বিশ্রাম নিয়ে তারপর চিকিৎসকের কাছে যাব। খুব একটা সমস্যা নেই। আশা করছি এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরতে পারব।’

 

দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যায় ভুগছেন সোহেল রানা।

এর আগেও সিঙ্গাপুর গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য।

 

১৯৭২ সালে চলচ্চিত্র প্রযোজক হিসেবে চিত্রজগতে প্রবেশ করেন সোহেল রানা। চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমাটি প্রযোজনা করেন তিনি। তিনি অভিনয় শুরু করেন ১৯৭৩ সালে।

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ওই সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।