NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ম্যাচসেরা মুস্তাফিজ, জয়ে শুরু চেন্নাইয়ের


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:৫৪ পিএম

ম্যাচসেরা মুস্তাফিজ, জয়ে শুরু চেন্নাইয়ের

এবারের আইপিএল আসর দুর্দান্তভাবে শুরু করলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে চার উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। তার দলও জয় দিয়ে শুরু করেছে এবারের আসর। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছ ৬ উইকেটে।

 

চার ওভার বোলিং করে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারে এটাই সেরা বোলিং ফিগার। আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ৫০ উইকেটের মাইলফলক। সাকিব আল হাসানের শিকার ৬৩ উইকেট।

 

নিজের প্রথম ২ ওভারেই সাত রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন মুস্তাফিজ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ দু প্লেসিস ও বিরাট কোহলির ওপেনিং জুটির রান যখন ৪১, তখন আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই এই বাঁহাতি পেসার ফাফ দু প্লেসিস ও রজত পাতিদারকে ফেরান।

 

রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৩৫ রানে আউট হন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ৮ চারে। শূন্য রানে পাতিদার ক্যাচ দেন উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির হাতে। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং এসে আরো দুই উইকেট নেন মুস্তাফিজ।

এবার তিনি ফেরান বিরাট কোহলি ও ক্যামেরণ গ্রিনকে।

জাদেজার হাতে ক্যাচ দিয়ে কোহলি আউট হন ২১ রানে। গ্রিন আউট হন মুস্তাফিজের বলের বোল্ড হয়ে। শেষ দুই ওভারে অবশ্য আর কোনো উইকেট নিতে পারেননি মুস্তাফিজ। বেঙ্গালুরুর ইনিংস থামে ১৭৩ রানে।

 

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চেন্নাই। রাচিন রবীন্দ্রের ৩৭ এবং অধিনায়ক গায়কয়াদ করেন ১৫ রান। এরপর আজিঙ্কা রাহানে ২৭ এবং ড্যারিল মিচেল ২২ রানে ফিরে গেলেও শিভাম ডুবে (৩৪*) এবং রবীন্দ্র জাদেজা (২৫*) আট বল বাকি থাকতেই চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

জিবিডেস্ক //