NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

একাধিক পরিবর্তন নিয়ে সিরিজ জিততে নেমেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ১০:২১ এএম

একাধিক পরিবর্তন নিয়ে সিরিজ জিততে নেমেছে বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজ ১-১ সমতা থাকায় আজ শেষ ম্যাচটি ‘ফাইনালে’ রূপ নিয়েছে। যারা জিতবে তারা ট্রফি উঁচিয়ে উদযাপন করবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই সিরিজে টানা তৃতীয়বারের মতো টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। দিনের ম্যাচ হওয়ায় ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

সিরিজ জিততে একাদশে ৩টি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়ায় এই ম্যাচের সেরা একাদশে সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান। লিটন দাস না থাকায় ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হচ্ছেন এনামুল হক বিজয়। বল হাতে আগের দুই ম্যাচে ভালো না করায় বাদ পড়েছেন তাইজুল ইসলাম।

এ বাঁহাতি স্পিনারের পরিবর্তে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। চোটে ছিটকে যাওয়া লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কার জায়গায় খেলবেন অফ স্পিনার মাহিশ থিকসানা। অর্থাৎ আজ একাদশে মাত্র ২ জন পেসার রেখেছে সফরকারীরা।

 

দুই দলের একাদশ 

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আশালঙ্কা, পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লেলেগে, মাহিশ থিকসানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।