NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

যে কারণে পাকিস্তানের কোচ হচ্ছেন না ওয়াটসন


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ১১:৪১ এএম

যে কারণে পাকিস্তানের কোচ হচ্ছেন না ওয়াটসন

পাকিস্তানের কোচ হওয়া নিয়ে গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় শেন ওয়াটসন। বিশেষ করে টাকার অঙ্কের কারণে। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারকে কোচ হিসেবে পেতে বছরে প্রায় ২২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এই বিশাল টাকার অঙ্কও ওয়াটসনের মন গলাতে পারেনি।

কারণটা তাঁর পূর্বপ্রতিশ্রুতি। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটরসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। এ ছাড়াও ধারাভাষ্যকার হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের (আইপিএল) সঙ্গে চুক্তিবদ্ধ ওয়াটসন। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, মেজর ক্রিকেট লিগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচও এই সাবেক অলরাউন্ডার।

 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অল্প সময়ের ভেতর এসব প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসা কঠিন ওয়াটসনের জন্য। পূর্ণমেয়াদে পাকিস্তানের কোচ হলে দ্রুতই তাঁকে দায়িত্ব নিতে হবে। যেহেতু এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের।

কোচের দৌড় থেকে ওয়াটসন সরে যাওয়ায় শূন্য পদ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হবে পাকিস্তানকে।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ আছে বাবর আজমদের। দেখা যাক, শেষ পর্যন্ত পাকিস্তানের কোচের পদ কে পূরণ করেন!