NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এক জালেই ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৩:২৬ এএম

এক জালেই ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ। 

ট্রলারের জেলে মৃদুল জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুইবার জাল ফেলে ৯০টি লাক্ষা মাছ ধরতে পেরেছেন তাঁরা। প্রতিটি মাছের ওজন ১০-২০ কেজির মধ্যে। মাছগুলো গত শুক্রবার সকালে পিরোজপুরের বাদুড়া মৎস্য অবতরণকেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়।

 

ট্রলারের মালিক ইন্দুরকানী উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের ইউপি সদস্য মো. দুলাল ফকির। তিনি জানান, পর পর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তাঁর লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।