NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গায়ে আগুন দেওয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

গায়ে আগুন দেওয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রতিবাদে শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটি অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে। রবিবার (১০ মার্চ) সড়কের নতুন নামফলক উন্মোচন করা হয়।  

নামফলক উন্মোচন করেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর।

সবার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তাকে চিনতাম না। তিনিও আমাদের চিনতেন না। আমাদের মধ্যে কোনো সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বন্ধন ছিল না। তার সঙ্গে আমাদের যে বিষয়টি মিলে যায়, তা হলো- স্বাধীনতার প্রতি ভালোবাসা, আর গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আকাঙ্ক্ষা।

 

ইসরায়েলি গণহত্যায় পশ্চিমাদের সমর্থনের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। সামরিক বাহিনীর পোশাক পরেই অ্যারন নিজের গায়ে আগুন দিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চান না।

’ এরপর নিজের শরীরে আগুন দিয়ে চিৎকার করে বলদে থাকেন, ‘ফিলিস্তিনের মুক্তি চাই।’ ফিলিস্তিনি না হলেও ফিলিস্তিনিদের মনে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল।