NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তবে কি মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে!


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৩:০১ এএম

তবে কি মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে!

স্পোর্টস ডেস্ক: তবেকি মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন? মেসি প্রিয়দের কাছে এটা রহস্য মনে হলেও ক্লাবটির কর্মকর্তা জাভিয়ের আসেনসি তো মেসিকে পাওয়ার স্বপ্নে বিভোর।    

ক্লাবটির প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) জাভিয়ের আসেনসি জানালেন, কোনো একদিন তার দলে আর্জেন্টাইন এ অধিনায়ককে ভেড়াতে সক্ষম হবেন তিনি।

এরই মধ্যে ইন্টার মিয়ামি চাইছে তাকে দলে ভেড়াতে। এ নিয়ে আসেনসি বলেন, ‘আমি মেসিকে দলে ভেড়াতে চাই কি না? হ্যাঁ। তবে কিছু সতর্কতা মেনে চলতে হবে আমাদের। আপনি মেসির সঙ্গে অন্য কোনো খেলোয়াড়কে তুলনা করতে পারেন না, তিনি সবার চেয়ে আলাদা।’ 

সম্প্রতি মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য রেফারেন্স পয়েন্ট চাই। সেটা করতে হলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ভেড়াতে হবে, দেখাতে হবে যে, আমরাও করে দেখাতে পারি।’

গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ভেড়াতে হলে আগে দলের সত্যিকারের একটা লক্ষ্য থাকা উচিত। এখানে মেসিও আসতে পারে, অন্য ক্লাব থেকে কেউও।

মেসির ক্যারিয়ারের আরও বেশ কিছু সময় বাকি, যে কারণে পিএসজিও তাকে দলে বেধে রাখতে চায় ২০২৪ সাল পর্যন্ত। যদিও মেসি এই বিষয়ে এখনো কিছু বলেননি, জানিয়েছেন বিশ্বকাপের পরই সবকিছু নিয়ে ভাবতে চান তিনি। 

তবে মেসিকে ভালোভাবেই চেনা আছে আসেনসির। এক সময় বার্সেলোনা বোর্ডের কর্তা ছিলেন তিনি। সেই তিনি মেসিকে দলে ভেড়ানোর বিষয়ে বললেন, ‘সে কী চায়, এর ওপর নির্ভর করে তার আসা, না আসা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড়দের নিয়ে আসতে চাই। আমি মনে করি সে সর্বকালের সেরা। সে কারণে বিষয়টা তার কাছেই।’

পিএসজিতে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত চুক্তি আছে মেসির। তবে এখন সেটা আরও এক বছর বাড়ানোর কথা চলছে। যদিও সেটা এখনো আছে একেবারে প্রাথমিক পর্যায়েই।