NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ালেন হ্যালি


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৯:৩৬ এএম

প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ালেন হ্যালি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ালেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। মাত্র দুটি রিপাবলিকান প্রাইমারিতে জিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন নিকি হ্যালি।

নিকি ছিটকে পড়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে বাইডেনের মুখোমুখি হওয়ারও পথ সুগম হচ্ছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে নিকি বলেন, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে। আমাদের দল এবং এর বাইরে যারা সমর্থন করেনি, তাদের ভোট পাওয়া এখন ট্রাম্পের ওপরই নির্ভর করছে।  

 

মনোনয়ন দৌড়ে নেমে সুবিধা করতে পারেননি নিকি হ্যালি। জনপ্রিয়তা থাকার পরও সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প তাকে হারিয়েছেন।

তিনি সেখানকার সাবেক গভর্নর ছিলেন।