NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

স্বায়ত্তশাসন বাতিলের পাঁচ বছর পর শ্রীনগর যাচ্ছেন নরেন্দ্র মোদি


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৯:৩৫ এএম

স্বায়ত্তশাসন বাতিলের পাঁচ বছর পর শ্রীনগর যাচ্ছেন নরেন্দ্র মোদি

জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পাঁচ বছর পর প্রথমবার শ্রীনগর যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার শ্রীনগরে বিজেপির আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি। এ সময় তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষি অর্থনীতিকে উন্নত করতে পাঁচ হাজার কোটি রুপির মূল্যের ‘হলিস্টিক অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রগ্রাম’ উদ্বোধন করবেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জারি করা হয়েছে।

শ্রীনগরজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর হাজার হাজার সদস্যকে। সমাবেশস্থল বকশি স্টেডিয়াম পরিণত হয়েছে ‘নিরাপত্তা দুর্গে’। শোভাযাত্রা-সমাবেশে দুই লাখ মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে নিয়ে আসতে এক হাজার ১০০টিরও বেশি বাস বরাদ্দ করা হয়েছে।

 

২০১৯ সালের ৫ আগস্ট এক পার্লামেন্ট ভোটের  ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পৃথক করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। সংবিধানের এই পরিবর্তনের জেরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে। এ কারণে দীর্ঘদিন কার্যত ‘প্রশাসনিক লকডাউনে’ ছিল জম্মু-কাশ্মীর।