NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

গাছ থেকে পড়া সেই ঝুমা প্যারা অলিম্পিকে


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

গাছ থেকে পড়া সেই ঝুমা প্যারা অলিম্পিকে

২০১৮ সাালের আগেও সুস্থ স্বাভাবিক ছিলেন ঝুমা আক্তার। সে সময়ই একটি দুর্ঘটনায় চলৎশক্তি হারিয়ে ফেলেন তিনি। লিচু গাছ থেকে পিছলে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছিলেন, হাঁটা-চলার শক্তি হারিয়ে ফেলেন তাতে। কিন্তু ঝুমাকে দমানো যায়নি।

প্রথম তিনি হুইল চেয়ারে বাস্কেটবল খেলা শুরু করেন, এরপর বাংলাদেশে প্যারা আর্চারি শুরু হলে ঝুমা নাম লেখান আর্চারিতেও। গতকাল সে খেলাতেই ইতিহাস গড়েছেন এই তরুণী। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে যোগ্যতা অর্জন করেছেন প্যারা অলিম্পিকে খেলার।

 

এ বছর প্যারিসে মূল অলিম্পিকের পরপরই হবে প্যারা অলিম্পিকের আসর।

বাংলাদেশ প্যারা আর্চারি দল এই মুহুর্তে আরব আমিরাতে। সেখানে প্যারা অলিম্পিকের চুড়ান্ত কোয়ালিফাইং টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেই সরাসরি অলিম্পিকের টিকিট পেয়েছেন ঝুমা। গত পরশু মেয়েদের কম্পাউন্ডে যুক্তরাষ্ট্রের তেরেসা ওয়ালেসকে ১৩৮-১৩৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ঝুমা। তাতেই সম্ভাবনা জেগেছিল কোটা পাওয়ার।
গতকাল বিশ্ব আর্চারি থেকে সেটিই নিশ্চিত করা হয়েছে। 

 

বাংলাদেশে প্যারা আর্চারি শুরু হয়েছে খুব বেশি দিন হয়েনি। গত বছর প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণের পর মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যান আর্চাররা। সেখানেই পদক জিতে ঝুমার এই অর্জন। নিজের স্কোর নিয়ে ঝুমাও আত্মবিশ্বাসী ছিলেন।

পদক ছিল তাঁর দেশে স্বাভাবিক আর্চারদের সঙ্গে টুর্নামেন্টেও।