NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১২৪, মৃতের সংখ্যা বেড়ে ৩০৫৩৪


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৪:২০ পিএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১২৪, মৃতের সংখ্যা বেড়ে ৩০৫৩৪

আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী রায়কে উপেক্ষা করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১২৪ ফিলিস্তিনি নিহত এবং ২১০ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে অন্তত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৩৪ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭১ হাজার ৯২০ জন।

ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

 

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

এদিকে জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। পাশাপাশি ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে এখনো হামলা অব্যাহত আছে এবং মানবিক বিপর্যয় মোকাবেলার জন্য সহায়তা বিতরণ অত্যন্ত অপর্যাপ্ত রয়ে গেছে।