NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মার্কিন ও রুশ নভোচারীদের নিয়ে স্পেসএক্সের যাত্রা


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ১০:০৩ এএম

মার্কিন ও রুশ নভোচারীদের নিয়ে স্পেসএক্সের যাত্রা

একজন রুশ মহাকাশচারী ও তিন মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা হয়েছেন। মিশনে অংশ নেওয়া দলটির পৃথিবীর কক্ষপথে ছয় মাস অবস্থান করার কথা রয়েছে। স্থানীয় সময় রবিবার রাতে ফ্লোরিডা থেকে তাঁদের নিয়ে স্পেসএক্সের একটি রকেট যাত্রা শুরু করেছে।

দুই স্তরের ফ্যালকন ৯ রকেটটি একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এনডেভার নামে পরিচিত ক্রু  ড্রাগন ক্যাপসুলের সঙ্গে সংযুক্ত রয়েছে, যা নাসার কেনেডি স্পেস সেন্টার কেপ ক্যানাভেরাল থেকে রবিবার রাতে উৎক্ষেপণ করা হয়।

আইএসএসের সঙ্গে সংযুক্ত করার জন্য ক্যাপসুলটি কক্ষপথে স্থির হতে প্রায় ৯ মিনিটের মতো সময় নেয়।  

 

এর আগে স্থানীয় সময় শনিবার প্রচণ্ড বাতাসের জন্য মিশনটি চালু করার প্রথম প্রচেষ্টা স্থগিত করা হয়।

২০২২  সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যকার মহাকাশ গবেষণায় সহযোগিতার এ ঘটনা একটি বিরল উদাহরণ সৃষ্টি করেছে। 

মার্কিন-রুশ ক্রু
ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের তৈরি করা এন্ডেভার ক্যাপসুলে করে চারজন ক্রু সদস্য যাত্রা শুরু করেন, যা এর আগে চারবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।

 

অংশ নেওয়া চারজন ক্রুর মধ্যে তিনজনের জন্য এটি প্রথম মহাকাশ অভিযান। মিশন কমান্ডার ৪২ বছর বয়সী ম্যাথিউ ডমিনিক নৌবাহিনীর সাবেক পাইলট। ৫৩ বছর বয়সী জেনেট এপস এর আগে ফোর্ড মোটর ও সিআইএতে কাজ করেছিলেন। রাশিয়ান আলেকজান্ডার গ্রেবেনকিন (৪১) একজন সাবেক সামরিক বিমান প্রকৌশলী।

 

মিশনের অংশ নেওয়া ক্রুদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ৬৪ বছর বয়সী মাইকেল ব্যারেট। যিনি এর আগে দুবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শন করেছেন এবং দুটি স্পেসওয়াকে অংশ নিয়েছেন।

মঙ্গলবার তাঁরা কক্ষপথে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়া থেকে সাতজনের একটি দলকে প্রতিস্থাপন করবেন, যাঁদের মধ্যে চারজন কয়েক দিনের ওভারল্যাপের পর পৃথিবীতে ফিরে আসবেন।

ক্রুরা অবক্ষয়জনিত রোগগুলো প্রতিরোধের জন্য স্টেম সেল ব্যবহার করে অর্গানয়েড তৈরি করার পরীক্ষা-নিরীক্ষা করবেন।

সেখানে তাঁরা ত্রিমাত্রিক কোষের সক্ষমতা বৃদ্ধি করতে মাইক্রোগ্রাভিটি পরিবেশের সুবিধা নেবেন, যা পৃথিবীতে সম্ভব নয়।