NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদ্মা সেতু পরিদর্শনে মমতাকে আমন্ত্রণ


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০২:০৬ এএম

পদ্মা সেতু পরিদর্শনে মমতাকে আমন্ত্রণ

ঢাকা: এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু দেখার জন্য বাংলাদেশ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা থেকে নবান্নে মুখ্যমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।’

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ‘এক্সক্লুসিভ’ হিসেবে খবরটি প্রকাশ করেছে।

কলকাতার নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি সফরের কোনও কর্মসূচি চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আন্তরিক সম্পর্ক এতটাই নিবিড় যে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন নাকি ওপার বাংলার প্রধানমন্ত্রী কলকাতা ছুঁয়ে ঢাকা ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। স্বভাবতই, একুশে জুলাই সমাবেশের আগে মুখ্যমন্ত্রীর কাছে শেখ হাসিনার আমন্ত্রণ আসায় বাড়তি উজ্জীবিত পশ্চিমবঙ্গের শাসক শিবির।

আসলে দুই বাংলার দুই নেত্রীর সঙ্গেই যে ব্যক্তিগত সখ্য ও আন্তরিক সম্পর্ক রয়েছে তা শেখ হাসিনার পাঠানো চিঠিতে ছত্রে ছত্রে ফুটে উঠেছে। নিজের হাতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ‘ছোট বোন’ মমতাকে লিখেছেন- ‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’ আর নবনির্মিত সেতু নিয়ে বলতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা আশা প্রকাশ করেছেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।’

উল্লেখ্য, দুবছর আগে ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট উপলক্ষে ভারতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় ইডেনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনাকে এক সঙ্গে দেখা যায়। তার বাইরেও আলাদা করে বৈঠক করেন দুই নেত্রী। সদ্যই বাংলার মুখ্যমন্ত্রীকে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।