NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারার সংসার ভাঙার গুঞ্জন


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৭:৩১ পিএম

দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারার সংসার ভাঙার গুঞ্জন

বিয়ের পর দুই বছর পার হতে না হতেই সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারার। আট বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের ঠিক চার মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ দুই পুত্রের মা-বাবা হন এই তারকা জুটি।

তবে বিয়ের দুই বছর গড়াতে না গড়াতেই ভাঙনের গুঞ্জন উঠেছে নয়নতারা-ভিগনেশের সংসারে।

মূলত তাঁদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার দিক থেকেই।

 

সম্প্রতি সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফোলো’ করে বসেন নয়নতারা। শুধু তা-ই নয়, অভিনেত্রী হঠাৎই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।

 

অভিনেত্রীর এই ইনস্টাস্টোরি ঘিরেই এখন উদ্বেগ তাঁর ভক্ত-অনুরাগীদের মাঝে। কেউ কেউ আশঙ্কা করেছেন, সত্যিই এটা পোস্ট করেছেন নয়নতারা নাকি কোনো যান্ত্রিক ত্রুটি হলো! যদিও এখন পর্যন্ত ধোঁয়াশা তৈরি করে রেখেছেন অভিনেত্রী।

২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে নয়নতারার বলিউডে হাতেখড়ি হয়। ‘জাওয়ান’-এর ব্যাপক সাফল্যে স্বাভাবিকভাবে সবাই খুশি হলেও শোনা গিয়েছিল, নয়নতারা তাঁর চরিত্র নিয়ে কিঞ্চিৎ মনঃক্ষুণ্ণ হয়েছিলেন।

তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ দাপট রয়েছে এই অভিনেত্রীর।