NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২৫ হাজার নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০১:৩০ এএম

২৫ হাজার নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার আইনপ্রণেতাদের বলেছেন, ইসরায়েল গত অক্টোবর থেকে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। তবে পরে পেন্টাগন তাদের ব্যাখ্যায় বলেছে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সামগ্রিক মৃত্যুসংখ্যার কথা তিনি উল্লেখ করেছেন। 

নিহত নারী ও শিশুর সংখ্যা নিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি চলাকালে এক প্রশ্নের উত্তরে অস্টিন বলেন, ‘এ সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে।’ গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় এক হজার ১৬০ জন নিহত হয়।

এর জবাবে ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালানো শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি জোরালো সমর্থন দিলেও ওয়াশিংটন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাসের জন্য চাপ দিয়ে আসছে।

 

অস্টিনের বক্তব্যের পর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, মন্ত্রী ‘হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন যে গাজায় ইসরায়েলি হামলায় ২৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে গাজায় হতাহতের এ পরিসংখ্যান যাচাই করতে পারিনি।

 

এক মাসেরও বেশি সময় আগে ২১ জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বলা হয়, গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। তবে বৃহস্পতিবার বলা হয়, উপকূলীয় এ ভূখণ্ডে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে আরো অনেক মানুষ নিহত হওয়ায় এ সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।