NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

আমেরিকার শুটিং শেষে এবার সাজেকে হচ্ছে ‘রাজকুমার’-এর শুটিং


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

আমেরিকার শুটিং শেষে এবার সাজেকে হচ্ছে ‘রাজকুমার’-এর শুটিং

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর নির্মাতা হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মধ্যে বাংলাদেশের অংশের শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিন শুটিং হয়েছে এই সিনেমার। বর্তমানে চলছে সিনেমার শেষ ধাপের কাজ। গতকাল ঢাকায় ফিরেছেন শাকিব খান।

সকালে ঢাকায় ফিরেই বিকেলে চলে যান রাঙামাটির সাজেকে ‘রাজকুমার’-এর শেষ লটের শুটিং অংশ নিতে।

 

আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘রাজকুমার’। এ ছবির পুরো শুটিং প্রায় শেষ, বাকি দুই দিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতে সাজেক গেছেন শাকিব। হেলিকপ্টারযোগে শাকিবের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

 

মার্কিন মুলুকে শুটিং শেষ করে দুই দিন আগে ঢাকায় ফিরেছিলেন পরিচালক হিমেল আশরাফ। সাজেক অংশের শুটিং শেষ হলেই পুরোপুরি সম্পাদনার টেবিলে যাবে সিনেমাটি।  

সিনেমাটি প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, ‘রাজকুমার’ সিনেমা বাংলা সিনেমার নতুন ইতিহাস তৈরি করবে। গান, লোকেশন, অভিনেতা-অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে, যা সিনেমা হলে এলেই চমকে দেবে সবাইকে।

 

‘রাজকুমার’ সিনেমা ‘প্রিয়তমা’কেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে এই পরিচালক জানান, ‘প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে, ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে।’

প্রসঙ্গত, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।