NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এবার সংবাদ উপস্থাপক হয়ে আসছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা


খবর   প্রকাশিত:  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

এবার সংবাদ উপস্থাপক হয়ে আসছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা

গত বছরের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র অভিনেতা বিক্রান্ত ম্যাসির চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’। দর্শক-সমালোচকদের মনে এখনো গেঁথে আছে চলচ্চিত্রের সেই গল্প, অভিনয়। এবার এই অভিনেতাকে দেখা যাবে নতুন সিনেমায়। যেখানে সংবাদ উপস্থাপকের চরিত্রে দেখা যাবে বিক্রান্তকে।

সিনেমার নাম ‘দ্য সবরমতী রিপোর্ট’। প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার।

 

গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ সাংবাদিকের ভূমিকাতেই ধরা দেবেন অভিনেতা বিক্রান্ত মাসে। গতকাল তাঁর আসন্ন এই ছবির একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

যেখান তাঁকে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একটা প্রতিবেদন পড়তে দেখা যায়।

 

টিজারটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির প্রেক্ষাপটেই তৈরি ঠিক যেদিন গোধরা কাণ্ড ঘটেছিল। খবর পড়তে পড়তে প্রতিবেদনে সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করায় থমকে যান ‘সমর কুমার’ ওরফে অভিনেতা বিক্রান্ত মাসে। বলে ওঠেন, ‘ওটা কোনো দুর্ঘটনা ছিল না।

’ টিজার শেষ হয়েছে একটা লেখা দিয়ে, ২৭ ফেব্রুয়ারি ২০০২। গোধরা, গুজরাট। আগুনে পুড়ে মারা যায় ৫৯ জন, সেই নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ থেকে ঠিক ২২ বছর আগের ঘটনা।

 

ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে বিক্রান্ত মাসে ক্যাপশনে লিখেছেন, ‘২২ বছর আগে গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারানো ৫৯ জন নিরীহ মানুষকে শ্রদ্ধা জানাই।

সবরমতী রিপোর্ট প্রেক্ষাগৃহে আসছে ২০২৪-এর ৩ মে।’

 

প্রসঙ্গত, এই ছবিতে বিক্রান্ত মাসে ছাড়াও রয়েছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা। ছবিটি পরিচালনা করছেন রঞ্জন চন্দেল। ২০০২ সালে ‘গুজরাটে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও ‘গুজরাটে সাম্প্রদায়িক হিংসা’কে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে এই ছবি।